স্টারলিংক: প্রতি কানেকশনে সরকার পাবে ১ ডলার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৫ | ৮:৩৪
Link Copied Successfully!

স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক আনুষ্ঠানিকভাবে আজ (মঙ্গলবার) থেকে যাত্রা শুরু করেছে।

এ প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সরকারের ভ্যাট এবং ট্যাক্স কম্প্লায়েন্স থাকার জন্য প্রতিটি কানেকশনে প্রতিমাসে ১ ডলার করে ভাড়া দিতে হবে। তাছাড়া যেহেতু প্রতিটি কানেক্টেড ডিভাইসের উপরে ট্যাক্স এবং ভ্যাট আদায় করা হবে সেজন্য ডিভাইসগুলোর বিপরীতে সরকারের কাছ থেকে তাদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)নিতে হবে।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেহেতু সব কার্যক্রম ডিজিটাল ডিভাইস সিস্টেমে চলবে তাই কর ও ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, স্টার লিংক ব্যবসা পরিচালনার জন্য দুটি ক্যাটাগরিতে এককালীন ৩০ হাজার ডলার জমা দেবে। এর মধ্যে আইইউটি ক্যাটাগরিতে ১০ হাজার ডলার ও গরমেট ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে ২০ হাজার ডলার।

সমপরিমাণ অর্থ প্রতি বছর তাদের পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে তিনি জানান, স্টারলিংক শুরুতে দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে। রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০ টাকা। সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।

যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোনো ধরনের নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এর প্রয়োজন হয় না। সে কারণে এ নেটওয়ার্ক কীভাবে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে সে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ গ্রহণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি