সাম্য হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৫ | ১০:৫০
Link Copied Successfully!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎শনিবার (১৭ মে) বিকেল ৫টায় হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ থেকে মিছিল বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার পদক্ষিণ করে পশ্চিম বাজার শেখ সিটির সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসেন, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ, এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।
‎
‎সভায় বক্তারা সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও একটি সুষ্ঠু ক্যাম্পাস পরিবেশের দাবি জানান। তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রই ছিলেন না, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ ছাত্রনেতাও ছিলেন। জুলাই বিপ্লব ছাত্র-জনতার আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্বের কারণেই তাকে প্রাণ দিতে হয়েছে আমরা তা উপলব্ধি করতে পেরেছি।
‎
‎আমরা দেখেছি, একটি গুপ্ত সংগঠন শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এই হত্যাকাণ্ডে আমাদের বুকে যে দুঃখ, যে কষ্ট এবং যে আগুনের নীলা খেলা জ্বলছে সেই আগুন নিয়ে একটি মহল তামাশা করছে। আমরা শুধু তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো না, বরং ভবিষ্যতে যদি এই হত্যাকাণ্ড নিয়ে কোনো গুপ্ত সংগঠন বিভ্রান্তি ছড়াতে চায়, তবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে।
‎
‎আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যদি শাহরিয়ার আলম সাম্যর সুষ্ঠু বিচার না হয়, তবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা এই সরকারের পতনের আন্দোলনের ডাক দিব।
‎
‎সভায় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ