আইভীর জামিন আবেদন নামঞ্জুর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৮:২৯
Link Copied Successfully!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত -- পপুলার বিডিনিউজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে শুনানি শেষে বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।

আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে ৬-৭ জন সিনিয়ির আইনজীবী অংশ নেন। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে আইনজীবীরা জানান, কারাগারে যাতে আইভী ডিভিশন পান, সেজন্য তারা আদালতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তবে বিচারক আইভীর জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন। আইভীর পক্ষের আইনজীবিরা জানান, জামিনের জন্য তারা অচিরেই জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবেন।

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পেশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাঁর কর্মী-সমর্থক ও এলাকার শত শত নারী-পুরুষ গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

পরে ওইদিন সকালে আইভীকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন। সেদিনের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি