
হাজীগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত


হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনে আল জায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত এবং রোটারিয়ান নিশান রহমান।
বক্তারা বলেন, “রেড ক্রস ও রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন, যার মূল লক্ষ্য যুদ্ধ, দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।” এছাড়াও তারা হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা অংশগ্রহণ করেন। মানবিক কাজে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদলনেতা-০১ মোহাম্মদ ইউসুফ, প্রশাসন বিভাগের উপপ্রধান রাহাদ জামান, আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া সুলতানা, নিরব আহমেদ, জাহিদ হাসান, ফাহিম, ইমন, নাঈমসহ আরও অনেকে।









