ওমানের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ বাংলাদেশের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৫ | ৯:০২
Link Copied Successfully!
বাংলাদেশকে হারিয়ে ওমানের খেলোয়াড়দের আনন্দ। -- পপুলার বিডিনিউজ

শেষ বাঁশির পর বাংলাদেশের খেলোয়াড়দের কেউ কেউ হতাশায় শুয়ে পড়লেন টার্ফে। কেউ মাথা নিচু করে বসে রইলেন, কেউ নির্বাক দাঁড়িয়ে। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা চারবারের চ্যাম্পিয়নদের এবার ফিরতে হচ্ছে খালি হাতে। আশরাফুল, পুষ্কর খীসাদের সব হাসি কেড়ে নিয়েছে ওমান। জাকার্তায় আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-৪ গোলে হেরে গেছে ওমানের কাছে। জয়ের পর উল্লাসে মেতে ওঠেন ওমানের খেলোয়াড়েরা।

প্রথম কোয়ার্টারে ওমান এগিয়ে গিয়েছিল। পরক্ষণেই সেই গোল শোধ করেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশও এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপর ওমানের দুই গোলে স্কোরলাইন ৩-২। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৪-২ করে ওমান। বাংলাদেশ ৪-৩ করে ব্যবধান কমায়। চতুর্থ কোয়ার্টারে পঞ্চম গোল করে ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে ওমান। শেষ দিকে পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশ ৫–৪ করলেও লাভ হয়নি।

ওমানের সঙ্গে ফাইনালে বাংলাদেশের দেখা হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু চার জয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের সেরা হলেও ওমান ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি। চায়নিজ তাইপের সঙ্গে গোলগড়ে পেছনে পড়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে।
ওমানকে ফাইনালে হারিয়েই ২০২২ সালে সর্বশেষ এএইচএফ কাপ জেতে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে দুই দলের পরের দেখায় ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে ওমানের কাছে হেরে বাংলাদেশ হয়ে যায় অষ্টম। কয়েক বছর ধরেই হকিতে ওমান বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সেই ওমানের কাছে হেরেই এই প্রথম এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোর টুর্নামেন্টের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।

ওমান নিজেদের দেশে টুর্নামেন্ট খেলেছে সম্প্রতি। পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলে গেছে জাকার্তা। ওদিকে গত এশিয়ান গেমসের ২২ মাস পর এই প্রথম বাংলাদেশ মাঠে নেমেছে, সেটাও কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। অন্যরা যখন ভালো প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ তখন আর্থিক সংকটের কথা বলে কোনো ম্যাচ খেলেনি। তারপরও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কোচ মামুন উর রশিদ। কিন্তু ওমান আগের চেয়েও শক্তিশালী হয়েছে, বাংলাদেশ রয়ে গেছে আগের জায়গাতেই।
১৯৯৭ ও ২০২২ সালে প্রথম দুটি এএইচএফ কাপে বাংলাদেশ খেলেনি। এরপর ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চারবারই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার বড়জোড় তৃতীয় হতে পারে স্থান নির্ধারণী ম্যাচ জিতলে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি