
চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা ও নৌ র্যালি
Link Copied Successfully!

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্যে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ র্যালি বের হয়। র্যালিতে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশ গ্রহণ করে।
আলোচনা সভা ও নৌ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
এ সময় সব ধরনের জাটকা সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।








