কচুয়ায় গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

মোঃ নাছির উদ্দিন, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৫ | ১:৫৭
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন।
বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগৎপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।
বক্তারা আরো বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। ফ্যাসিবাদ সরকার পতনের পর স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।আগামীকাল জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা।
কচুয়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাজার জগৎপুর। এ বাজারে গণশৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক। এসময় তিনি স্মারকলিপি পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির উপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে  তাহলে খুব শীগ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা