হাজীগঞ্জে জব হান্টার্স অফ বিডির দুই শিক্ষার্থী পেলো সরকারি চাকরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৫ | ৫:৪৮
Link Copied Successfully!
হাজীগঞ্জ জব হান্টার্স অফ বিডি কোচিং সেন্টার থেকে পড়ে দুই জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ায় কোচিং সেন্টারের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হ’য়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টায় কোচিং সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলো পান্না আক্তার ও সঞ্চিতা দাস।
অনুষ্ঠানে জব হান্টার্স অফ বিডি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ কাদের খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা শিক্ষা অফিসে কর্মরত মোঃ ফারুক খাঁন, মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালেহ আহমেদ, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক বাবু, জব হান্টার্স অফ বিডি কোচিং সেন্টারের শিক্ষার্থী তাইমুমা হাফিজ ও লুবনা আনজুম।
অনুষ্ঠানে বক্তারা পান্না আক্তার ও সঞ্চিতা দাসের সাফল্যকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের সফলতার জন্য কোচিং সেন্টারটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
জব হান্টার্স অফ বিডি কোচিং সেন্টারের পরিচালক বলেন, “আমাদের শিক্ষার্থীদের সফলতা আমাদের গর্ব। আমরা চাই, এখান থেকে আরও মেধাবী শিক্ষার্থী তৈরি হয়ে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”
সংবর্ধনা পাওয়া দুই শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কোচিং সেন্টারের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা