চাঁদপুর শহরে বাঙালিয়ানা ইফতার বাজারে মিলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার, বড় বাপের পোলায় খায়’ কিনতে ক্রেতাদের ভিড়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৫ | ৯:২১
Link Copied Successfully!

রমজানের প্রথম দিন থেকেই চাঁদপুর শহরে বাঙালিয়ানা ইফতার বাজারে মিলছে পুরান ঢাকার সুস্বাদু- সুস্বাস্থ্য – স্বল্প মূল্যে নানা রকমের ঐতিহ্যবাহী ইফতার। বড় বাপের পোলায় খায়’ কিনতে ক্রেতাদের ভিড়। পুরান ঢাকার বিখ্যাত ইফতারির স্বাদ এই প্রথম চাঁদপুর বাসীর কাছে পৌঁছে দিতে নবমবারের মতো করে বাঙালিয়ানা ইফতার বাজারে আয়োজন করা হয়েছে নানা মুখরোচক ইফতার আইটেম।

৪ মার্চ ৩য় রমজান মঙ্গলবার বিকেলে সরেজমিনে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, স্যামস্যাং শোরুম এর পাশে বাঙালিয়ানা ইফতার বাজারে গিয়ে দেখা যায়, সড়কের এক মাথা থেকে অন্য প্রান্তে ভরে উঠেছে হরেক রকমের ইফতারের আইটেমে। বাতাসে ছড়িয়ে পরেছে সুস্বাদু খাবারের ঘ্রাণ। ঐতিহ্যবাহী ইফতারের ৬২ আইটেমর ইফতার এখন বিক্রি হচ্ছে বাঙালিয়ানা ইফতার বাজারে। খাসির লেগ রোস্ট ৭০০থেকে ৮০০ টাকা প্রতি পিছ, বড় বাপের পোলা খায় ৮০০ টাকা কেজি, জামাই আদর ৪৫০ থেকে ৫০০ টাকা, বিপ হান্ডি ১ কেজি ১৪০০ টাকা, চিকেন রোবা ৫০০ থেকে ৫৫০ টাকা, বাম্বু চিকেন ৩৫০ থেকে ৪০০ টাকা, জাম্বু চিকেন ৬৫০ টাকা, সম্রাট ৭৫০ টাকা।

বিরিয়ানিপ্রেমীদের জন্য রয়েছে বাসমতি ও চিনিগুড়া চাউলের মাটন কাচ্চি, মোরগ পোলাও, বিফ তেহারি। রোস্টপ্রেমীদের জন্য চিকেন ও মাটনের নানা ভ্যারাইটি। আর কাবাবের সমারোহে রয়েছে চিকেন রেশমি, হরিয়ালি, তন্দুরি, বিফ শিক কাবাবের মতো আইকনিক পদ। এছাড়া হান্ডি কাবাব, ডিম চপ, কালা ভুনা, মাটন হালিমের মতো পুরান ঢাকার বিশেষ আইটেমও পাওয়া যাচ্ছে এখানে।

বিজ্ঞাপন

রোস্ট আইটেমের মধ্যে রয়েছে- চিকেন রোস্ট, চিকেন মাসালা, মাটন লেগ রোস্ট, মাটন রোস্ট। কাবাব আইটেমের মধ্যে রয়েছে- চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন তন্দুরি কাবাব সহ নানা আইটেমের কাবাব।

বাঙালিয়ান ইফতার বাজারের স্বত্বাধিকারী নাইম জামাল মোল্লা বলেন পুরান ঢাকার বাহারি ইফতারি চাঁদপুর বাসীর জন্য নিয়ে এসেছি। যেহেতু এ অঞ্চলের মানুষের পুরান ঢাকায় যাওয়া কঠিন। তাই তারা এ পুরান ঢাকার ইফতারের স্বাদ নিতে পারে না। যে কারণে আমরা এখানে পুরান ঢাকার ইফতারের ব্যবস্থা করেছি। আমাদের ইফতার আয়োজন গুলোর মধ্যে রয়েছে ৬২ আইটেমর ইফতারের মেনু। বিভিন্ন প্রকারের নান, স্পেশাল নান, বিরিয়ানি,দই বডা, হালিম, ২০ আইটেমের চিকেন, বড় বাপের পোলা খায়, জামাই আদর, রোস্ট, কাবাব, পায়া, বিফ হান্ডি, লাচ্ছি, বিভিন্ন মিল্ক শেক, রেগুলার, স্পেশাল ফালুদা, স্পেশাল জিলাপি, মাঠা ইত্যাদি। দামও মোটামুটি বাইরের তুলনায় কম। যে কেউ এখানে এসে ইফতার করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন। এখানে পরিবেশ ভালো ও শীতাতপ নিয়ন্ত্রণ হওয়ায় আরামে ইফতার করা যায়। আমাদের ইনডোরে এক সাথে ষাট জন লোকের ইফতার করার সুব্যবস্থা আছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে হাইজিনটা খুব ভালোভাবে মেনে চলা হয়।

পুরান ঢাকার ইফতারের স্বাদ নিতে আসা ক্রেতা সাইফ বলেন এখানের খাবারে হাইজিন নিয়ে কোনো চিন্তা নেই। পরিবেশ সুন্দর, শিশুসহ পরিবার নিয়ে আসতে পারছি। বড় বাপের পোলা খায় আর মাটন হালিম কিনেছি। আরও কিছু যদি পছন্দ হয় সেগুলো নেব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস