বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর ৭ মাস পর লাশ পেল পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৫ | ৯:১১
Link Copied Successfully!

সিরাজগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মারা যাওয়া কলেজছাত্র আসিফ হোসাইনের (১৯) লাশ দীর্ঘ সাত মাস পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত আসিফ সিরাজগঞ্জ পৌর শহরের একডালা মহল্লার নজরুল ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন সন্ধ্যায় বলেন,  নিহত আসিফের বাবা নজরুল ইসলাম লাশ পেতে আদালতে আবেদন করেছিলেন। পরে লাশটির ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় শনাক্ত করা হয়। যার পরিপ্রেক্ষিতে গত রোববার শুনানি শেষে আদালত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করতে আদেশ দেন। আজ লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

নিহত আসিফের মামা শাহীন শেখ বলেন, আসিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেন। যাওয়ার সময় মাকে বলে যান, তিনি মিছিলে যাচ্ছেন। শহরের চৌরাস্তা মোড় এলাকায় তিনি মিছিলে অংশ নেন এবং অন্য ছাত্ররাও তাঁকে সেখানে দেখেছিলেন। ওই দিন দুপুরের পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পরদিন ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাড়ির ভেতর থেকে অগ্নিদগ্ধ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি