ডিপিএলে ‘দুই ক্লাবে’ তামিম, স্বার্থ সংঘাত দেখেন না

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৫ | ৮:০৭
Link Copied Successfully!

ডিপিএল শুরু হচ্ছে সোমবার। এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তামিম ইকবাল। দলটির অধিনায়কও তিনি।

আবার জানা গেছে, তামিম ডিপিএলে প্রোমোশন পাওয়া নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের ‘নির্বাহী’। বিপিএলে ফরচুন বরিশালে খেলেছেন তামিম। ওই দলের মালিক মিজানুর রহমান গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা নিয়েছেন।

তামিমকে ক্লাবটির ‘নির্বাহী’ করা হয়েছে বলে খবর। ডিপিএলে এক ক্লাবের অধিনায়কত্ব করলেও অন্য ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্বার্থ সংঘাত আছে এমনটা মনে করেন না তামিম ইকবাল।

বিজ্ঞাপন

সোমবার সংবাদ মাধ্যমকে তামিম জানান, তিনি গুলশান ক্লাবের মালিক নন। ক্লাবটিকে তিনি স্পন্সর পেতে সহায়তা করেছেন। তা না হলে ক্লাবটির হয়ে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হতো।

তামিম বলেন, ‘আমি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক নই। আমি শুধু বলেছি, কেবল ক্লাবটির সঙ্গে আছি। এক ক্লাবের নেতৃত্ব দিয়ে অন্য ক্লাবের যুক্ত থাকলে সমস্যা কোথায়? গুলশানের বিপক্ষে দ্রুত আউট হলে আপনারা কি বলবেন, এটা ইচ্ছাকৃত ছিল। আমি এখানে কোন স্বার্থ সংঘাত দেখি না।’

তামিম জানিয়েছেন, তিনি ক্লাবটির জন্য স্পন্সর এনে দিয়েছেন। সেটা না করলে ১৫-২০ জন ক্রিকেটার দল পেতেন না। তার গুলশান ক্লাবের সঙ্গে থাকার বিষয়টি ভিন্নভাবে দেখার আহ্বান করেন দেশ সেরা এই ক্রিকেটার। সব সময় নেতিবাচক দিক না খোঁজার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

সোমবার শুরু হওয়া ডিপিএলে শুরুতে পারিশ্রমিক জটিলতায় দল পাননি লিটন দাস। তাকে দলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। প্রথম দিনই তামিমের নেতৃত্বাধীন মোহামেডান মুখোমুখি হবে গুলশান ক্লাবের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি