হামলায় জড়িতদের বিচার ও উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে ঢাকায় কুয়েট শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | ৮:২৮
Link Copied Successfully!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং উপাচার্যের পদ্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী ঢাকায় এসে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। পরে তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছেন তাঁরা। আজ রোববার দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। পরে শহীদ মিনারে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষার্থীরা।

এর আগে কুয়েট থেকে দুটি বাসে ৮২ জন শিক্ষার্থী আজ ঢাকায় আসেন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে এই শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ব্যর্থতার দায়ে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যত দিন ক্যাম্পাসকে তাঁরা নিরাপদ মনে করবেন না, তত দিন তাঁরা ক্যাম্পাসে ফিরবেন না।

বিজ্ঞাপন

১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে।

আজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। হামলাকারীরা শনাক্ত হলেও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে প্রশাসন ঢালাও মামলা করেছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢালাও মামলাটি তাঁদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি