চাঁদপুরে ৩৫ কেজি জাটকা জব্দ: ২ ব্যবসায়ীর জরিমানা

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৫ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে ৩৫ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে জাটকা মাছ বিক্রয় করার দায়ে ২ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাজারের পশ্চিম বাজার বালুর মাঠের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

তিনি জানান, জাটকা মাছ ধরা, ক্রয় করা ও বিক্রয় করা নিষেধ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা জাটকা মাছ বিক্রয় করে। আজকের অভিযানে ২ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকা মাছ বিক্রয়কারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম শাহীন হোসেন, ক্ষেত্র সহকারী (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প) নওরীন দীনা মোস্তারিন ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা