চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৫ | ২:১৪
Link Copied Successfully!

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর সেই আসরে সেরা সাফল্য পেতে বৈশ্বিক এই আসরের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের দল ও দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে পিসিবি।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আসর। পাকিস্তানের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে লাহোর ও করাচিতে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি।

৮ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি হবে লাহোরে। এরপর ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচটি হবে করাচিতে। এরপর ফাইনালও হবে করাচিতে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় এই সিরিজ সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অতিরিক্ত, ৪৮০টি অত্যাধুনিক এলইডি লাইট সম্প্রচারে ভিন্ন মাত্রা যোগ করবে। যা বিশ্বব্যাপী ভক্তদের টিভিতে খেলা দেখার দারুণ অভিজ্ঞতা দেবে। এছাড়াও দুটি বিশাল ডিজিটাল রিপ্লে স্ক্রিন ৮০ ফুট x ৩০ ফুট পরিমাপ এবং ২২ ফুট x ৩৫ ফুট বসানো হয়েছে। যা খেলাটিকে দর্শকদের কাছে আরও উপভোগ্য করে তুলবে।’

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২