ফরিদগঞ্জের ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার ২৩তম বার্ষিক মাহফিল

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৭:৪০
Link Copied Successfully!
দেশ-বিদেশে স্বনামধন্য সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান কবির’র বাবা প্রয়াত ইব্রাহীম বরকন্দাজের নামে ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ পৌর এলাধীন ঐতিহ্যবাহী পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রসার’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ জানুয়ারি) মাদ্রাসার মাঠে ২৩তম বার্ষিক মাহ্ফিলে আমন্ত্রিত ধর্মীয় আলোচক বৃন্দ সঠিক আকিদায় ইসলাম ধর্ম প্রচারের স্বার্থে দেশ-বিদেশে আলোচনা পেশ করে থাকেন। মাহ্ফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়, ফলে এ মহতি মাহফিলে মাদ্রাসার প্রবীণ-নবীন শিক্ষার্থীদের উপস্থিতি বড়দের প্রতি ছোটদের সম্মান ও ছোটদের প্রতি বড়দের ¯স্নেহ প্রর্দশন ধর্মপ্রাণ-মুসুল্লীদের কাছে মাদ্রাসার শিক্ষা অর্জনের গুরুত্ব বাড়িয়ে দেয়।
এ বছরের মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে মাহফিলে আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মহাপরিচালক ও উজানী দরবার শরীফের পীর আল্লামা মাহবুবে এলাহী (দা.বা.), প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বি-বাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী (দা.বা.)।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার কৃতি ছাত্র মাওলানা মুফতি ফেরদাউস আল আজাদ, ফরিদগঞ্জ বাজারের দারুননাজাত তুলাতুলী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আমিনী, পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইউসুফ আল মামুনসহ আরো বহু ওলামায়ে কেরামগণ ইসলাম প্রচারের স্বার্থে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. শাহজাহান কবির।
এ মহতি মাহফিলে শরীক হওয়ার জন্য সকল মুমিন মুসলমান ভাইদেরকে বিনীত আহ্বান জানিয়েছেন পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রসার তাফসীরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটি। মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হবে।
উল্লেখ্য: সুন্দর ও মনোরম পরিবেশে মাদ্রাসাটি প্রতিষ্ঠারপর থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমি রেখে আসছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু