
নতুন বছরের শুভেচ্ছা জানালো চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ”


বুধবার সকালে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক পারভেজ, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব সহ সকল ইউনিটের নেতৃবৃন্দগণ।


এই সময়ে বক্তারা, “জুলাই-আগস্টের নতুন দৃষ্টিভঙ্গি” নিয়ে আলোচনা করেন এবং “নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা ও আশা নিয়ে এসেছে। আমরা সবাই মিলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”
এ সময় তারা সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।








