হাজীগঞ্জে   মৃত্যুর মিছিলে২৪ জন 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৫ | ১১:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে  আত্মহত্যার ঘটনা বেড়েই চলছে ।  ২০২৩এর শেষের দিক ও ২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে।  বছরের শেষ দিন  মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।   একই গ্রামে ফাহিমা আক্তার (২০) এক নারী বিষ পানে আত্মহত্যা করেছে।
  এসব ঘটনায় হাজীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক যুগান্তরকে দেয়া তথ্যমতে জানযায়,  ২৩ সালের ২ নভেম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার নিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিনে রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামোড শামীমা বেগম নামে এক গৃহবধূ গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
৬ই ডিসেম্বর উপজেলার পূর্ব ধড্ডার বিল্লাল হোসেনের স্ত্রী খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন রিয়াদ হোসেন নামে আরো এক যুবক বিষপানে আত্মহত্যা করে। ২৫ই ডিসেম্বর অলিপুর গ্রামের আমির হোসেনের ছেলে হাবিবুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
২০২৪ সালের ৭ জানুয়ারি   ইছাপুর গ্রামের জসিম হোসেনের স্ত্রী ফারজানা বেগম বিষপানে আত্মহত্যা করে। ২৬ জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাত জাহান। ১৩ ফেব্রুয়ারি কাউসার মিয়া নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক। ১৯ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস নামে এক তরুণী কীটনাশক প্রাণে আত্মহত্যা করে। ২১ ফেব্রুয়ারি আমেনা আক্তার নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ২৮ ফেব্রুয়ারি সালমা বেগম নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ২১ মার্চ মিলন মুন্সি নামে বিষপানে এক তরুন আত্মহত্যা করে। ১২ মার্চ উম্মে শৈলী আরাফাত নামে এক তরুণী গলায় আত্মহত্যা করেন। ৮ই এপ্রিল জান্নাতুল আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করে। ১৯ এপ্রিল খোকন মিয়া নামে টোরাগড়ের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ৩ মে জান্নাত বেগম (২২) নামে সিংগাইরেররের এক গৃহবধূ আত্মহত্যা করেন। ৬ মে হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা খোকন মিয়ার ছেলে মাহফুজ গলায় ফাঁস আত্মহত্যা করেন। একই দিনে হাজীগঞ্জের হরিপুর গ্রামের জাকির হোসের স্ত্রী নুসরাত জাহান মাহি গলায় ফাঁস দিয়ে।
২০ই ফেব্রুয়ারিতে উপজেলার বাকিলা ইউনিয়নের উওর শ্রীপুর গ্রামের কাউসার খানের স্ত্রী তানিয়া আক্তার(২৫)  তার দুই মেয়ে তাবাসসুম(৮) ও ফাতেমা(২) কে বিষা খাইয়ে আত্মহত্যা করে । এই ঘটনায় মা তানিয়া আক্তারের মৃত্যু হয়।
২৪ এপ্রিল উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের দেওয়ানজী বাড়ীর রফিকুল ইসলামের মেয়ে ও বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের কুয়েত প্রবাসী মো. মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী তাহমিনা আক্তার রিমা (২৪) ও তার শিশু সন্তান আবদুল রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে  বলেন, হাজীগঞ্জে পূর্বেও  আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছরের শেষ দিনেও বিষপান করা নারীর লাশ ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  পারিবারিক কলহের কারণে অধিকাংশ আত্মহত্যার ঘটনাগুলো ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা