মতলব উত্তরে প্রবাসী পরিবারের উপর আওয়ামী লীগ কর্মীদের অত্যাচার, নির্যাতন ও প্রাণনাশের হুমকি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৪ | ৫:২৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামে এক প্রবাসী পরিবারকে হয়রানি, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ ডিসেম্বর ওই পরিবারের বাড়ির সীমানার ৩ ফুট উচ্চতা দেয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় দুবাই প্রবাসী নান্নু গাজী ও মালয়েশিয়া প্রবাসী ফারুক গাজীর মা আরফতের নেছা বাদী হয়ে থানায় অভিযোগ করার পর প্রবাসী পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

 

অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদী একই গ্রামের পাশের বাড়ির আকবর প্রধানের ছেলে হারুন প্রধান (৫৫), মো: খোরশেদ প্রধান (৫২) ও শাহাদাত মিজির স্ত্রী মোসা: শিরিনা আক্তার (৩০), গংদের সাথে বাদী পরিবারের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলমান ছিল। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ স্থানীয়ভাবে একাধিকবার শালিস বিচারের মাধ্যমে জায়গা সম্পত্তি সঠিকভাবে মাপঝোপ করে সীমানা নির্ধারণ করে দিলে, স্থানীয় শালিসগনের সিদ্ধান্ত মেনে নিয়ে জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে শান্তিপূর্ন ভাবে বসবাস করছেন প্রবাসী পরিবারটি। বিবাদীরা শালিস বিচারের তোয়াক্কা না করে বাদীর সাথে বেপরোয়া অসাধু আচরণ সহ বাদীর ভোগদখলীয় জায়গা জোর দখল করার পায়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত বিবাদীরা অজ্ঞাতনামা কথেক কিশোর গ্যাং নিয়ে বাদীর বসত বাড়ীর সীমানা প্রাচীর উচ্চতায় ০৩ ফিট ও লম্বায় অনুমান ৪০/৪৫ ফুট ওয়াল ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

বিজ্ঞাপন

বাদীর পুত্রবধূ প্রবাসী নান্নু গাজীর স্ত্রী শাহানারা বেগম বিবাদীদের কর্মকান্ড মোবাইল ফোনে ধারন করার সময় বাদী পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে এবং বাদীর বিল্ডিং লক্ষ্য করে বসত ঘরে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে।

 

বাদী আরফতের নেছা বলেন, ঘটনার সময় নিরুপায় হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে খবর পেয়ে বিবাদীরা প্রকাশ্যে প্রাণ নাশের হুমকী দিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীরা প্রকাশ্যে আরো হুমকী দিয়ে বলে আমরা পূনরায় উক্ত সীমানা প্রাচীর মেরামত করার চেষ্টা করিলে আমাদেরকে খুন করিয়া লাশ উক্ত স্থানে পুঁতে রাখবে। বিবাদীদের বেপরোয়া আচার আচরণে আমরা ভীত ও আতংকিত এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

বিজ্ঞাপন

 

প্রবাসীদের স্ত্রী শাহানারা বেগম ও সুমি আক্তার বলেন, আমরা মহিলা বাড়িতে থাকি। পাশের বাড়ির আওয়ামী লীগ নেতা হারুন ও খোরশেদ সহ কিশোর গ্যাং ভাড়া করে আমাদের বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে। পাথর ও ইট দিয়ে ঢিলা মেরে বিল্ডিংয়ের জানালা দরজা ভেঙ্গে ফেলেছে। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

 

প্রতিবেশী, সাইজ উদ্দিন, আঃ ছাত্তার ও মোঃ মানিক বলেন, আরফতের নেছা তার সন্তানদের নিয়ে বহুদিন ধরে তার জায়গায় বসবাস করছে। কিন্তু পাশের বাড়ির আওয়ামী লীগের কর্মী হারুন ও খোরশেদ তাদের সাথে শত্রুতা করে আসছে। এই প্রবাসী পরিবারের উপর একাধিকবার অত্যাচার নির্যাতন করছে। গত ১৩ ডিসেম্বর তাদের বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে, এটা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।

 

অভিযোগের বিবাদের সাথে কথা বলতে তাদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায় নি। মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া গেছে। জানা গেছে, বিবাদী পরিবার তাতের ঘর ভাড়া দিয়ে নিজেরা চাঁদপুর শহরে থাকে।

 

তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। তবে দেয়াল ভাংচুরের ঘটনা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ