বিজয় দিবসে চাঁদপুরে বাম গণতান্ত্রিক জোটের জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৪ | ৩:৫১
Link Copied Successfully!
বামগণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবসের দিন সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয়পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় সাধনা ঔষধালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন ও বাসদ চাঁদপুর জেলা শাখার সদস্য জি এম বাদশা।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত অধ্যায়। ত্রিশ লক্ষ মানুষের জীবন আর দুই লক্ষ মায়ের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ দেশ। মুক্তিযুদ্ধের চেতনা ছিল মূল চার নীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। এ চার মূলনীতিতে নিহিত মানুষের মৌলিল চাহিদা পূরণ, বাক্ স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছরে এ দেশের মানুষ বিভিন্ন সময়ের শাসকদের দ্বারা প্রতারিত হয়েছে।তাই চার মূলনীতি বাস্তবায়ন হয়নি। সে কারণে ৭১’র ভিশন বাস্তবায়িত হয়নি বলেই ২০২৪ সালে জুলাই অভ্যুত্থান হয়েছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, বৈষম্যবিরোধী চেতনা। ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে কোনভাবেই প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।
মিছিলে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে