শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ১২:০৬
Link Copied Successfully!

শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা মালিক, চালক ও স্থানীয় ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেছে শাহরাস্তি থানা ও ট্রাফিক পুলিশ।

(৪ ডিসেম্বর) বুধবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে এটি অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) কামরুল হাসান, পিপিএম। মালিক, চালক ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু ছায়েম, ইসমাইল হোসেন, তৈয়ব আলী, মিলন প্রমুখ।

বিজ্ঞাপন

 

সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। মামলা এড়াতে মালিকদের যথাযথ আইন মেনে রাস্তায় গাড়ি নামানোর পরামর্শ দেন তিনি। চালকদের প্রতি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং না করা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো ও গতির প্রতিযোগিতা না করে যাত্রীবান্ধব ড্রাইভিংয়ের অনুরোধ জানান ওসি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন