চাঁদপুরে বাবা-ছেলের মাদক ব্যবসা: যৌথ বাহিনীর অভিযানে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৪ | ২:০৫
Link Copied Successfully!

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বাবা ও তার ২ ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০টি মুঠোফোনসহ বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং মাদক পরিমাণে একটি ডিজিটাল মেশিন।

আটককৃতরা হচ্ছেন- শাহজাহান গাজী (৫৫), তার ২ ছেলে ফয়েজ গাজী (২৫) ও পারভেজ গাজী (২২)।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে সেনা বাহিনী, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার শ্রীরামপুরে আলোচিত মাদক কারবারি শাহজাহান গাজীর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচায় বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয় এমন ১০টি মুঠোফোন, বিপুল পরিমাণ গাঁজা ও ১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা গেছে, আটক ৩ জনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় মামলা দায়ের করের তাদের জেলহাজতে পাঠানো হয়।

চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব জানান, শাহজাহান গাজী তার ২ ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ কিংবা অভিযোগ দিতে সাহস পায়নি। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি এই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত