চাঁদপুর নারী ও শিশু আদালতের পিপি হলেন অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা

আলমগীর কবির
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৪:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন শিরিন আছমা সুলতানা মুক্তা। তিনি ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর থেকে জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। তার স্বামী এডভোকেট হারুনুর রশিদ ও জজ কোর্টের আইন পেশায় নিয়োজিত আছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ১২ নভেম্বর মুক্তাকে পিপি হিসেবে নিযুক্ত করেন।
ছাত্র জীবনে জনাব মুক্তা চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভিপি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির নারী ও শিশু বিষয়ক সম্পাদক। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক।

ব্যক্তি জীবনে তিনি ৩ সন্তানের জননী। বড় মেয়ে ডাক্তার, বড় ছেলে লন্ডনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে এবং ছোট ছেলে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে অধ্যায়নরত।

বিজ্ঞাপন

এডভোকেট মুক্তা সদা হাস্যজ্জল, মিশুক প্রকৃতির মানুষ, তিনি দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলা জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার তাকে পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, চাঁদপুরের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু ট্রাইবুনালের চাঁদপুর জেলার বিচারক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক