জানাজা ছাড়া দাফন কুখ্যাত নৌ ডাকাত বাবলা খালাসির

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!
জানাজা নামাজ ছাড়াই দাফন করা হয়েছে কুখ্যাত নৌ ডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাসির।
চাঁদপুর- মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে নিজ বাহিনীর হাতে নৌ-ডাকাত গ্রুপের সংঘর্ষের ঘটনায় মতলবের কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকেরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পার্শ্ববর্তী রহিম বাদশার বাড়িতে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবলা খালাসী (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এদিকে কুখ্যাত নৌ- ডাকাত বাবলার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকাবাসীর উল্লাস এবং মিষ্টি বিতরণ ও করেছে।
বাবলা ডাকাতের লাশ মুন্সিগঞ্জ থেকে ময়নাতদন্তের পরে আর নিজবাড়ী মতলব উত্তরের মোহনপুরে নিয়ে আসলে মোহনপুর গ্রামবাসী জানাজা নামাজ পড়াতে দেয়নি এবং মোহনপুর কবরস্থানে দাফনের অনুমতিও দেওয়া হয়নি। পরবর্তীতে বাবলা খালাসীর লাশ দশানী কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে আসলে সেখানে বাধা দেওয়া হয়। পরে মানবিক দিক বিবেচনা করে কোনরকম রাতের আঁধারে জানাযা ছাড়াই দাফন করেন।
এদিকে কুখ্যাত নৌ- ডাকাত বাবলার মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ সদর, গজারিয়া উপজেলার মেঘনা পাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।বাবলার হাতে গড়ে উঠেছে অসংখ্য সন্ত্রাসী। তার মৃত্যুতে কিছুটা স্বস্তিবোধ করলেও এখনো মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায় মতলব উত্তরের সাধারণ মানুষের।
উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসী ছেলে বাবলা খালাসী। কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা বিরুদ্ধে মতলব উত্তর, দাউদকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা, ডাকাতি ও নদীতে অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন ৪২টি মামলা রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ