
কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা
Link Copied Successfully!

প্রেসবিজ্ঞপ্তি : বাংলা সাহিত্যের আধুনিক কবি, প্রকৃতির কবি, সাহিত্যজন জীবনানন্দ দাশ স্মরণে সাহিত্যপাঠ ও আলোচনা সভা ২২ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৫ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে চাঁদপুর লেখক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি-প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা, আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি গৌতম রায় চৌধুরী, চাঁদপুর লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম সুমন পাটওয়ারী, সাহিত্যানুরাগী হাবিবুর রহমান।
কবি জীবনানন্দ দাশ এর কবিতা পাঠ/আবৃত্তি করেন অধ্যাপক দুলাল চন্দ্র দাশ, কবি ও আবৃত্তিশিল্পী খোকন চন্দ্র মজুমদার, সংগঠনের আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাশ, সেনিনার বিষয়ক সম্পাদক এমটি ইসলাম তাপু, সংগঠনের সদস্য ও কথা সাহিত্যিক রাজিব কুমার দাশ।
অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী।








