
সাবেক মন্ত্রী ইমরান আহম্মেদ গ্রেফতার
Link Copied Successfully!


সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার দিবাগত রাতে বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ডিবি সূত্র জানায়, ইমরান আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর যেকোন একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। সূত্র : যুগান্তর










