উচ্ছেদ হয়েছে হাজীগঞ্জের রাজারগাঁও মেলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২৪ | ৯:৩৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁয়ের অবৈধভাবে বসানো মেলা অবশেষে উচ্ছেদ করেছেন সেনা বাহিনী ও উপজেলা প্রসাসন। গত ১৯ অক্টোবর দুপুরে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম, উপজেলা  কমিশনার (ভূমি) রিফাত জাহান  ও পুলিশ প্রসাসনের উপস্থিতিতে ঐ অবৈধ মেলার স্থাপনা উচ্ছেদ করা হয়।

সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শি বলেন, গত ২ বছর ধরে এই অবৈধ মেলাটি বসিয়ে আসছেন। পাশে একটি সু-নামধন্য মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা ও এলাকার জনগন দীর্ঘদিন যাবৎ মেলা বন্ধ করার জন্য প্রতিবাদ করে আসছেন। কিন্তু মেলা পরিচালক মো: শাহ আলম বেপারী প্রভাব খাটিয়ে কাহারো কথার কর্ণপাত না করে এই অবৈধ মেলাটি চালিয়ে যাচ্ছেন।  শনিবার সকালে ইউনিয়নের কিছু সচেতন নাগরিকের একটি দল মেলা পরিচালকের কাছে আসলে তার সাথে থাকা লোকজনের সাথে কথা কাটাকাটি হয়।

সচেতন নাগরিকের দল যার যার বাড়িতে চলেগেলে মেনাপুর গ্রামের মো: বকুলের ছেলে মো: রাকিবকে মেলা কমিটির পরিচালক শাহ জালালের লোকজন তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মারধর করে আহত করে।মেলার স্থানে নিয়ে আসে। প্রায় ৪ ঘন্টা ছেলেটিকে আটক করে রাখে এবং তার পরিবারকে হুমকি ধমকি দেয়। পরে ইউপি চেয়ারম্যান এই খবর পেয়ে উপজেলা প্রসাসনকে জানান। উপজেলা প্রসাসন খবর পেয়ে তাৎক্ষনিক গঠনাস্থলে এসে অবৈধ মেলা স্থাপনা ভেঙ্গে দেন এবং আটক ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ছেলেকে মারধর ও আটকের দায়ে মেলা পরিচালক মো: শাহ জালাল বেপারী ও মো: জামাল ভূঁইয়াকে আটক করে।

বিজ্ঞাপন

  1.  ইউপি চেয়ারম্যান মো: মফিজুর রহমান বলেন, আমি সকালে অফিসে আসার পর মেনাপুরের লোকজন এসে অফিসে ভীড় জমায় এবং রাকিব নামের একটি ছেলেকে মারধর করে তোলে আনার খবর পাই। ঘটনা সত্যতা পেয়ে উপজেলা প্রসাসনকে অবহিত করি। উপজেলা প্রসাসন ও সেনা বাহিনীর একটি টিম খবর পেয়ে দুপুরে এই অবৈধ্ মেলাটি বন্ধ ও স্থাপনা উচ্ছেদ করে দেন। তিনি আরও বলেন, রাকিব নামের ছেলেকে মারধর ও আটক করার দায়ে মেলা কমিটির পরিচালক মো: শাহ জালাল বেপারী ও জামাল ভূঁইয়াকে আটক করে পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন