
কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
Link Copied Successfully!

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’ কচুয়ায় পালিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ দিনটি পালন করা হয়। উপজেলার পরিষদের বিভিন্ন সড়কে র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।








