POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত 

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ৪:২৩ অপরাহ্ণ
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’ কচুয়ায় পালিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ দিনটি পালন করা হয়। উপজেলার পরিষদের বিভিন্ন সড়কে র‍্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন