
কুমিল্লায় গাঁজা’সহ আটক এক: প্রাইভেটকার জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
শনিবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ নূর নবী (২৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় আসামীর হেফাজত হতে ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








