POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা’সহ আটক এক: প্রাইভেটকার জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ নূর নবী (২৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় আসামীর হেফাজত হতে ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন