কচুয়ায় মাছের প্রজেক্টে মিলল কলেজ ছাত্রের লাশ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ৮:১১
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামে মাছের প্রজেক্ট থেকে মিরাজ হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম বিলের মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত কলেজ ছাত্র একই গ্রামের ইলেকট্রিশিয়ান কামাল হোসেন সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শুক্রবার ভোর থেকে তাকে খোঁজাখুজি করে বিকালে বাড়ির পশ্চিম পাশে একটি মাছের প্রজেক্টে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মিরাজের মা বিলকিছ আক্তার বেবীর দাবী তার পুত্রকে কে বা কাহারা পরিকল্পিত ভাবে হত্যা করে প্রজেক্টে লাশ ফেলে দেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার