দিল্লি যাওয়ার পথে পলক আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২৪ | ৩:৪০
Link Copied Successfully!

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার (৫ আগস্ট) জুনাইদ আহ্‌মেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট এক টানা ১০ দিন বন্ধ ছিল। সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসের মধ্যে ছিল। পাশাপাশি একটানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় এক টানা ১৪ দিন। এসব বিষয়ে জুনাইদ আহ্‌মেদ পলক একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। অথচ বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব একত্রিত করলে এই ক্ষতির পরিমাণ আরও বেশি । পাশাপাশি তিনি নিজেও শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসময় গুজব প্রতিরোধে অপপ্রচার বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করেও জাতির কাছে ক্ষমা চেয়েছেন। অথচ তিনি শপথ নেওয়ার সময় অঙ্গীকার করেছিলেন তিনি দায়িত্বের অবহেলা করবেন না। রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর