চাঁদপুরে সহিংসতার ঘটনায় ৭ মামলায় ৬৭জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৪ | ৯:২১
Link Copied Successfully!

কোটা সংস্কার আন্দোলনে চাঁদপুরে সহিংসতার ঘটনায় ৭ মামলায় এ পর্যন্ত ৬৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ১১জনকে গ্রেপ্তার করে। এসব আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলেও জেলার অন্যান্য উপজেলার বিএনপি-জামাতের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত। যে কারণে পুলিশ পুরো জেলাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, ১৯ জুলাই রাতে দেশব্যাপী কারফিউ জারির পর হাজীগঞ্জে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়। এতে হাজীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। ফলে গ্রেপ্তার এড়াতে সবাই যে যাঁর মতো আত্মগোপনে চলে গেছেন। অনেকে বন্ধ করে রেখেছেন মুঠোফোন।

গত ১৮ জুলাই বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের একাধিক স্থান এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি দোয়াভাঙ্গা ও হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এবং টোরাগড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়। নিহত হয় আগুনে পুড়ে যাওয়া কাভার্ড ভ্যান চালকের সহকারী আবদুল মাজিদ (২৮)। এসব ঘটনায় চাঁদপুর সদরে ২টি, হাজীগঞ্জ ৪টি ও শাহরাস্তি থানায় ১টি মামলা দায়ের করে পুলিশ।

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা