কুরিয়ার সার্ভিসে আসা আমের পার্সেলে মিলল ফেনসিডিল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৪ | ৪:১৫
Link Copied Successfully!

রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে পঞ্চগড় থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো রসালো আমের আড়ালে ফেনসিডিল নিতে এসে রাসেল (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই আমের ক্যারেট থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঁঞা।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পঞ্চগড় থেকে রসালো আমের আড়ালে ফেনসিডিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এস আই শহিদুল ওসমান মাসুম ও সাইদুল ইসলাম জাকির হোসেন রোডের একটি কুরিয়ার সার্ভিসে উপস্থিত হন। কাউকে কিছু বুঝতে না দিয়ে পঞ্চগড় থেকে আসা মালামালের লিস্ট পরীক্ষা করা হয়। এতো পার্সেলের ভিড়ে কোনোটা তল্লাশি করা হবে তা নিয়ে তৈরি হয় সংশয় এবং তথ্য ফাঁসের শঙ্কা। এরপর বিবেচনায় নেওয়া হয় কুরিয়ার রিসিভ করতে আসা ব্যক্তির মুভমেন্ট।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, নির্দেশ দিলাম পুলিশের আরেকটি টিমকে। নির্দেশ পেয়ে এসআই মাসুমের সঙ্গে যুক্ত হলেন এসআই অমল কৃষ্ণ দের নেতৃত্বে পুলিশের অপর টিম।  অপরাধী ধরা পড়বে না কি চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাবে, এমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দৃষ্টি গেল আম নিতে আসা এক ব্যক্তির দিকে। পুলিশের উপস্থিতে লোকটির চোখে বেশ অস্বস্তি লক্ষ্য করা গেল। লোকটিকে টার্গেটে রেখে পুলিশ সেজে গেলো কুরিয়ার সার্ভিসের কাস্টমার। লাইন এগুচ্ছে পুলিশ আরও তৎপর হচ্ছে। ব্যক্তিটি লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে। ফর্মালিটি শেষে এখন আমের ক্যারেট রিসিভের অপেক্ষায় সে, পুলিশ আরও বেশি সতর্ক। ক্যারেট সামনে আসতেই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে পুলিশ। পুলিশের চ্যালেঞ্জ পাত্তাই দিচ্ছিলেন না ওই যুবক। অনেক যুক্তি-তর্কের পর ক্যারেট তল্লাশি করে পাওয়া যায় ৫০ বোতল ফেনসিডিল। গ্রেপ্তার করা হয় আম নিতে আসা রুবেল (২৯) নামে ওই যুবককে।

ওসি মাহফুজ আরো বলেন, পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, পঞ্চগড় থেকে রসালো আমের আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত। এই ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। পরে গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা