
শাহরাস্তিতে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের পাল্টাপাল্টি অভিযোগ


ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হলফনামায় তথ্য গোপনে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।
এক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা আরেক প্রার্থীর বিরুদ্ধে সম্পত্তি গোপন রাখায় পৃথক দুই নাগরিক বাংলাদেশ নির্বাচন কমিশন ও রিটার্নীং কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ভোটারদের মাঝে তৈরি হয়েছে সংশয়। তবে জেলারিটার্নীং কর্মকর্তা বলছেন, যাছাই-বাছাইয়ের তিনদিনের মধ্যে অভিযোগ না আসায় জেলা নির্বাচন কার্যালয়ে
অভিযোগগুলো খতিয়ে দেখার সুযোগ নেই। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।


চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নবীণ-প্রবীণের ভোটের লড়াই চলছে। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটলেও দুই চেয়ারম্যান প্রার্থী রয়েছেন অভিযোগ আতংকে। ভোটারদের মাঝে কাজ করছে সংশয়। আনারস প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক রুমির বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে দুইটি ফৌজদারী মামলা রয়েছে, তিনি তা হলফনামায় উল্লেখ করেননি। তার প্রার্থীতা কেন বাতিল হবে না মর্মে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে আভিযোগ করেন সফিউল আজম স্বপন নামের এক স্থানীয় বাসিন্দা।
অন্যদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে হলফনামায় সম্পদের বিবরণ গোপন রাখায় ক্ষুব্দ হয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর পাল্টা অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম মোল্লা। তবে, তথ্য গোপনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। এবার ইভিএম ভোট গ্রহণ হবে, কেউ চুরি বা দখল করতে পারবেন না। উন্নয়ন ও যোগ্য প্রার্থীকে বেছে নিবেন বলে ভোটারদের প্রত্যাশা। চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারীর দাবী ফৌজদারী মামলা থাকায় ওমর ফারুক রুমির প্রার্থীতা নিয়ে নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন।
অন্যদিকে মুকবুল হোসেনপাটোয়ারীর সম্পদের বিবরণ গোপন রাখার বিষয়টির ব্যবস্থা নেয়ার আহবান অভিযোগকারীর। চেয়ারম্যান প্রার্থী, ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারীবলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওনার বিরুদ্ধে দুটি ফৌজধারী মামলা রয়েছে। এ বিষয়ে আমার বিশ^াস আমাদের নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিবেন।
অন্যদিকে অভিযোগকারী সাইফুল ইসলাম মোল্লা বলেন, ওনি ওনার হলফানামায় ওনার সম্পত্তির বিবরণীতে এই তথ্যগুলো গোপন করেছেন আমি অনেকগুলো ওনার সম্পদের দলিল এবং দলিলের নাম্বার এবং ক্রয়-মূল্য ও সন সহ রিটার্নীং কর্মকর্তা মহোদয়ের নিকট আমি আমার সকল কাগজপত্র উপস্থাপন করেছি। ওনি আমাকে আশ^স্ত করেছেন, আগামী কিছু দিনের ভিতরে ওনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।
এদিকে তথ্য গোপন ও মামলার প্রসঙ্গে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক রুমির বক্তব্য জানতে চাইলে অপারগতা জানান। জেলা পর্যায়ে রিটানিং অফিসার বা আপিল কর্তৃপক্ষ বিষয়টি সুরাহ যোগ্য নয়। তাই অভিযোগের বিষয়ে করণীয় সর্ম্পকে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলে জানান রিটার্নীং কর্মকর্তা। রিটার্নীং কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, আইন অনুযায়ী কোন একজন প্রার্থীর প্রার্থীতা বৈধ কিংবা অবৈধ ঘোষণার তিনদিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে সেটির আবেদন জানাতে হয়। তবে সেই সময়টি তারা অনুসরণ করতে পারেননি। যেকারণে জেলা পর্যায়ে রিটানিং অফিসার বা আপিল কর্তৃপক্ষ বিষয়টি সুরাহ যোগ্য নয়। তো এই অভিযোগের বিষয়ে করণীয় সর্ম্পকে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।
শাহরাস্তি উপজেলায় ৬৫ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ২শ ৪৪ জন। এখানে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ ২১ মে।








