তীব্র গরমে হাইমচরে স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৪ | ১০:০৫
Link Copied Successfully!
তীব্র গরমে হাইমচরে স্কুল শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি। বেশ কিছুদিন ধরে দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আরও কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভুত পরিস্থিতিতে চাঁদপুরের হাইমচরে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হচ্ছে।
এ অবস্থায় গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি অথবা ক্লাস কার্যক্রমের সময় কমিয়ে আনার পাশাপাশি মর্নিংক্লাসের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
শিক্ষার্থীরা বলছেন, প্রচন্ড গরমে আমরা নিয়মিতভাবে ক্লাস করতে হিমশিম খাচ্ছি।  বেলা বাড়ার সাথে সাথে শ্রেণিকক্ষে পাঠদানে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমাদের শিক্ষকরাও স্বস্তিতে পড়াতে পারছেন না। প্রাইমারি স্কুলের মতো আমাদের ও মর্নিং ক্লাসের ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হবে।
শিক্ষকরা বলছেন, তীব্র তাপদেহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। ফলে শিক্ষার্থীরা গরমে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। মর্নিং ক্লাস হলেই অনেকটাই গরমের তীব্র তাপদাহ থেকে রক্ষা হবে বলেও জানান তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ