হাইমচরে নীলকমল ওসমানীয়া উবিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ১:৫৮
Link Copied Successfully!
হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের নেতৃত্বে সহকারী শিক্ষক আলি আকবর এবং মাহবুবুর রহমানের ওপর বর্বোরোচিত  হামলার প্রতিবাদে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক মানববন্ধনকারী উপস্থিত হন।
মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী ইমান হোসেন বলেন, আমাদের বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। চাঁদপুর জেলায় এই বিদ্যালয়টির সুনাম ছিল। কিন্তু বর্তমান কমিটি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যাপক অনিয়ম এ সীমাহীন দূর্নীতির কারনে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। এছাড়া দুর্নীতির প্রতিবাদ করায় আমাদের প্রিয় শিক্ষকদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি।
মানববন্ধনে অংশগ্রহণকারী  অভিভাবক বলেন, এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নাই। দিন দিন তা আরও খারাপ হচ্ছে। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতার কারনে পরিবারতন্ত্র বিরাজ করছে৷ এই প্রতিষ্ঠানে ৫/৬ জন শিক্ষক কর্মচারী সভাপতির পরিবারের। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বললেই শারিরীক, মানসিক নির্যাতনের স্বীকার হতে হয়। তাই আমরা অভিভাবকরা অনতিবিলম্বে এই কমিটি বাতিল এবং সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করছি।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক নাসির হোসেন বলেন, আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এস এম আল মামুন সুমন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকেই অনিয়ম করে আসছে। এর প্রতিবাদ করায় শিক্ষকদের উপর সভাপতি এবং প্রধান শিক্ষক অমানবিক নির্যাতন করেন। এমনকি আমরা প্রাক্তন ছাত্ররা এর প্রতিবাদ করায় আমাদের কন্ঠরোধ করতে পরিকল্পিতভাবে আমার উপরও হামলা করা হয়।  তার প্রতিবাদে আজকের  এই মানববন্ধন। এর মাধ্যমে আমরা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট এর হামলার সুষ্ঠু বিচার দাবি করি এবং আমাদের বিদ্যালয়ের দূর্নীতি বন্ধে সভাপতি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ