কমলাপুরে উপচে পড়া ভিড়, গাবতলীতেও বাড়ছে ঘরমুখো মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ১:১১
Link Copied Successfully!

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েক দিনের তুলনায় আজ রোববার কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে ২-১টি ট্রেন ছাড়তে বিলম্ব হলেও এবার ট্রেনে কোনো ভোগান্তির অভিযোগ নেই।

ট্রেনে স্বস্তিতে উঠতে পেরে ঘরমুখী যাত্রীদের চোখে-মুখেও উচ্ছ্বাস দেখা গেছে। সবার মুখেই হাসি। রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে এবার ভাগ করে ছাড়া হচ্ছে ট্রেন। ফলে কমলাপুরে চাপ কিছুটা কম। যাত্রার পঞ্চম দিনে ৪২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ২টি ঈদ স্পেশাল আন্তঃনগর ট্রেন।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত চার দিনের তুলনায় আজ পঞ্চম দিনে মানুষের ভিড় অনেক বেশি রয়েছে। বিকালের ট্রেনগুলোতে হয়তো আরও বেশি যাত্রীর চাপ বাড়তে পারে।

এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাড়িফেরা মানুষের ভিড় দেখা গেছে। সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার উদ্দেশ্যে সকাল থেকেই বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে। টিকিট কেটে অনেকেই অপেক্ষা করছেন বাস ছাড়ার। কাউন্টার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর