মতবিরোধ না রেখে মিলেমিশে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ৩:০৩
Link Copied Successfully!

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয়, জেলা-উপজেলা এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতা সাক্ষাৎ করেছেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি দলের নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় তিনি দলের মধ্যে কোনো ধরনের মতবিরোধ না রাখার নির্দেশনা দিয়ে বলেন, ‘সবাইকে মিলেমিশে দলের জন্য কাজ করতে হবে।’

এ সময় প্রসঙ্গক্রমে উপজেলা নির্বাচনের বিষয়টি উঠলে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। আমরা দলের কোনো প্রার্থী দিচ্ছি না। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যার জনপ্রিয়তা বেশি সে জিতে আসবে।’

বিজ্ঞাপন

সাক্ষাতে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেনÑ রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাজ্জাদ সাকিব বাদশা, শেখ সোহেল রানা টিপু, এসএম জাকির হোসাইন, যুব মহিলা লীগ সভাপতি ডেইজী সরোয়ার, সাধারণ সম্পাদক শারমীন সুলতানা লিলি প্রমুখ।

এছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম পিন্টু, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী বিপ্লব, কক্সবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পাবনার বেড়া পৌর মেয়র এসএম আসিফ শামস রঞ্জন প্রমুখ।

এছাড়া হকার্স লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া, নোয়াখালী, কক্সবাজার, নরসিংদী, চট্টগ্রাম উত্তর জেলা, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল যুগান্তরকে বলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নেত্রী (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দলে কোনো ধরনের মতবিরোধ বা বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন প্রসঙ্গে নেত্রী বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এবার আমরা কাউকে মনোনয়ন দেইনি। দলীয় প্রতীক থাকবে না। যে বেশি জনপ্রিয় সেই নির্বাচিত হয়ে আসবে।’

জানতে চাইলে যুব মহিলা লীগ সভাপতি ডেইজী সরোয়ার বলেন, নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এ সময় ৬ জুলাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির বিষয়ে নেত্রীকে অবহিত করেছি। আমাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেছি। যেসব জায়গায় কমিটি নেই এবং ২০০৯-১০ বা ২০১২-১৩ সালের পর আর সম্মেলন হয়নি সেগুলোর সম্মেলন করার কথা নেত্রীকে বলেছি। তিনি আমাদের এসব কাজগুলো করতে বলেছেন। ঢাকা মহানগরের কমিটিতে যেন বিতর্কিতরা না আসতে পারে এজন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করা হয় সে বিষয়ে নেত্রীকে জানিয়েছি।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেছি।

 

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর