নকল ডিবিচক্রের মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২০ | ৬:১৭
Link Copied Successfully!

গায়ে ডিবির জ্যাকেট। সাদা পোশাকে আরও কয়েক সদস্যের গাড়ি নিয়ে ব্যাংকের সামনে অবস্থান। এরপর টার্গেটকৃত ব্যক্তিকে ছো মেরে প্রাইভেটকারে তুলে নেওয়া। প্রথম অবস্থায় যে কেউই দেখলে মনে করবে ওরা ডিবি সদস্য। কিন্তু না, ওরা আসলে ভুয়া ডিবি। এভাবেই তারা রাজধানীতে ডিবি পরিচয়ে চলাফেরা করেন।

এরপর টার্গেটকৃত ব্যক্তিকে গাড়িতে তুলে টাকা-পয়সা নিয়ে রাস্তায় ফেলে দিতেন। বেশকিছু অভিযোগের পর এই চক্রের সন্ধানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সবশেষে সোমবার গভীর রাতে যাত্রাবাড়ী থেকে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড কার্তুজ, একটি ডিবি লেখা জ্যাকেট এবং একটি ওয়্যারলেস সেট। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বারেক (৩৭), আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও স্বপন আকন্দ (৪০)।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতি করছে মর্মে তথ্য পায় গোয়েন্দা বিভাগ। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রাইভেটকারযোগে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকা ও ঢাকার আশপাশ এলাকার বিভিন্ন স্থানে ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আগত টাকা বহনকারী কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করত বলে জানিয়েছে। এরপর টার্গেটকৃত ব্যক্তিকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে টাকা-পয়সা ও মূল্যবান স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেত। এ ঘটনায় তাদের নামে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযানের নেতৃত্ব নেওয়া ডিবির ওয়ারী জোনের ডিসি, আব্দুল আহাদ বলেন, এই চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বারেকের নামে বিভিন্ন থানায় আটটি, আবুল কাশেম ওরফে জীবনের বিরুদ্ধে সাতটি এবং স্বপন আকন্দের বিরুদ্ধে নয়টি মামলার তথ্য মিলেছে। সূত্র:-যায়যায়দিন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা