রাজধানীতে বিদ্যালয়ে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৬, ২০২৪ | ৩:৫১
Link Copied Successfully!

রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে জাতীয় পতাকা টাঙানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম রিয়ান বাদশা (১৫)। বাদশা পলাশপুর আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়তো।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বাদশাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন ওই বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক রাশেদ খান। তিনি বলেন, সকাল ১০টার দিকে স্কুলের একজন কর্মচারী জাতীয় পতাকা টাঙাচ্ছিলেন। তখন পতাকার রশিতে গিঁট লেগে যায়। বাদশা ওই কর্মচারীকে সহায়তা করতে এগিয়ে আসেন।

রাশেদ খান বলেন, স্টিলের খুঁটির সঙ্গে থাকা রশি খুলে তাতে পতাকা টাঙাচ্ছিল বাদশা। এ সময় পতাকার খুঁটিটি হেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। বাদশা বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিজ্ঞাপন

অচেতন অবস্থায় উদ্ধার করে বাদশাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুর পৌনে ১২টার দিকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বাদশার ফুফা বুলবুল হোসেন ও ভগ্নিপতি রায়হান মিয়া। তাঁরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে বাদশাকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁদের মতে, এ মৃত্যুর জন্য  বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।

পলাশপুর আইডিয়াল স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে মা–বাবার সঙ্গে থাকতো বাদশা। বাবা ফারুক মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিন বোন, এক ভাইয়ের মধ্যে বাদশা ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামে।

বাচ্চু মিয়া বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে । এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ