হাইমচরে নিষিদ্ধ জাল জব্দ আটক ১৫ জেলে

Reporter
মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ | ৬:৩৪
Link Copied Successfully!
 হাইমচর মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকা ধরা অবস্থায় আটক ১৫ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, জাটকা রক্ষায় বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের পঞ্চম দিনে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচর কাটাখালি লঞ্চঘাট এলাকা থেকে ১৫ জেলেকে আটক করা হয়। তাদের বাড়ী চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলায়। একই সময় চরভৈরবী মাছঘাটের বিপরীত এলাকা থেকে ৩৫ টি চরঘেরা জাল,৭০ হাজার মিটার কারেন্টজাল ও ৩ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
যৌথ অভিযানে কোস্টগার্ড হাইমচর আউট পোস্টের সিসি মো. মোমিনুর রহমান, উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা এবং কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন