রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | ৫:৪৪
Link Copied Successfully!

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না। এর মধ্যে মন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের ক্যারিট কমিয়ে দেওয়া হয়েছে। এ সপ্তাহেই আমরা আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সেই সঙ্গে খেজুরের টেরিস কমিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। আমরা আশা করছি ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি সেজন্য আমরা কাজ করব। খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কোনো সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের ওপরে চালের মজুত রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, আমনের আবাদ ভালো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসত। তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারত। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই-চারজন আছেন। তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা করব। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে সেটাও আমরা ব্যবস্থা করব। দুই, চার, দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা যেন জিম্মি হয়ে না থাকে। আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ প্রমুখ। এএসসি/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর