
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সিস্টেম খোকন গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুযারি) দুপুরে উপজেলার উপলতা নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক হোসেন উপলতা এলাকার কাজী বাড়ীর আবদুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।


তিনি বলেন, আসামী ফারুক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড আদালত। সেই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সে। গোপন সংবাদের ভিত্তিতে তার উপলতা কাজী বাড়ী থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে, কিশোর বড়ুয়া গ্রেফতার করে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
তারিখ: ১০.০২.২০২৪খ্রি.







