এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ২:৪৫
Link Copied Successfully!

আসন্ন এসএসসি পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
নওফেল।

 

তিনি জানিয়েছেন, কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের
হয়রানিমূলক পরিস্থিতির তৈরি হয়। এতে মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ কারণে
তিনি কেন্দ্রে যাবেন না।

বিজ্ঞাপন

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে
এই পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র
পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরো বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের
কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাগবের জন্য এ বছর এসএসসি ও
সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনানুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের
অনুমতি নাই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ
না করে সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

 

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল,
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার
১৯২ জন। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। মোট ৩ হাজার
৭০০টি কেন্দ্রে হবে এই পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে
আগামী ১২ মার্চদেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর