আয়ানের মতো মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৪ | ৩:০৬
Link Copied Successfully!

ইউনাইডেট মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সী শিশু আয়ান আহমেদ। দেশের স্বাস্থ্যখাতে এ ধরনের ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এ অবস্থায় আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে তদন্ত করার নিদর্শনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যপারে তদন্ত করতে প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী বলেন, আমার কিচ্ছু চাওয়া নেই। আমি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবো। দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্ট্যাফসহ সবার সহযোগিতা চাই।

এ সময় রোগীদের চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়া রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে চিকিৎসক নার্সদের প্রতি আহ্বান জানান ডা. সামন্ত লাল সেন।

বিজ্ঞাপন

এর আগে সচিবালয়ে শিশু আয়ানের পরিবারের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু দুঃখজনক। এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না। আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: Dhaka Mail

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর