কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৪ | ৫:৪১
Link Copied Successfully!

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ২ জনকে আটক করে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নগরীর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ও রোববারের হরতাল সফল করতে শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কুমিল্লা নগরীতে মিছিল বের করার চেষ্টা করে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হতে থাকেন। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক ফাঁকা গুলি করে। এ সময় ৪ পুলিশ সদস্য এবং বিএনপির অন্তত ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জানান, ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিনা উসকানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ