মুঠোফোন-ইন্টারনেট ব্যবহারে পুরুষের তুলনায় পিছিয়ে নারীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে দেশের পুরুষদের তুলনায় পিছিয়ে আছেন নারীরা।  মঙ্গলবার (২৮ নভেম্বর) বিবিএস এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৯ দশমিক ৯৩ শতাংশ মানুষ নিজের ফোন ব্যবহার করেন, যেখানে পুরুষ ৮৪ দশমিক ১৬ শতাংশ আর নারী ৫৬ দশমিক ৪৩ শতাংশ।  আর ইন্টারনেট ব্যবহার করেন ৩৬ দশমিক ৯২ শতাংশ। যেখানে পুরুষ ব্যবহারকারী ৪৬ দশমিক ৫৮ শতাংশ, আর নারী ২৭ দশমিক ৭৭ শতাংশ।

সরকারের চূড়ান্ত হিসাবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে নারীর সংখ্যা বেশি। দেশের মোট নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন এবং পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন। অনুপাত হিসেবে ৫০ দশমিক ৫৪ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৪৬ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

এদের মধ্যে পল্লি এলাকায় বাস করেন ১১ কোটি  ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন, শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এখনো বস্তিতে বাস করেন ১৭ লাখ ৩৬ হাজার ৩০২ জন, যেখানে ভাসমান রয়েছেন ২২ হাজার ১৮৫ জন। মোট জনসংখ্যার ৩৭ দশমিক ২১ শতাংশ কোনো না কোনো কাজে নিয়োজিত, কাজ না করা জনগোষ্ঠী ২৯ দশমিক ৩২ শতাংশ, গৃহস্থালি কাজে নিয়োজিত ৩১ দশমিক ৮২ শতাংশ এবং কাজ খুঁজছেন এক দশমিক ৬৫ শতাংশ।

এর আগে গত বছরের ২৭ জুলাই বিবিএসের মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিবিএস প্রতিবেদনের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে।

২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা করা হয়, সে সময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম জনশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ। ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

সূত্র: চ্যানেল ২৪

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি