মতলবে সেতু আছে রাস্তা নেই ! চরম দূর্ভোগে শিক্ষার্থীরা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৩ | ৬:০৩
Link Copied Successfully!
মতলব উত্তরে সেতু আছে, নেই সংযোগ রাস্তা! নির্মিত সেতুর সুফল পাচ্ছে না এলাকাবাসী। উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে এমনই একটি সেতুর সন্ধান পাওয়া গেছে। দক্ষিন-উত্তরমুখি অবস্থিত সেতুটির দুই পাশ ঝোপ-জঙ্গলে ঢাকা পড়েছে। দূর থেকে দেখে বুঝার কোন উপায় নেই যে এখানে সরকারের লাখ লাখ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে সেতুটির নির্মাণ কাজ করা হয়েছে । অথচ সংযোগ রাস্তা না থাকার ফলে নির্মিত সেতুটি জনগণের কোন কাজেই আসছে না। তৎকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিক তদারকির অভাবে এ সেতুর সুফল ভোগ করতে পারছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি বেকার হয়ে পড়ে আছে। নিচু রাস্তা থেকে সেতুর অবস্থান প্রায় ১০ ফুট উঁচুতে। এ অবস্থায় বৃদ্ধ, শিশু ও অসুস্থ রোগীদের পায়ে হেঁটে সেতু পারাপার হওয়া অসম্ভব। তাছাড়া বর্ষা মৌসুমে দুই পাড় তলিয়ে যায় পানিতে। তার পরেও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিশেষ প্রয়োজনে কোন কোন পথচারী বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন। সেতুর দুই পাড়ের ঝোপ-জঙ্গল ও আগাছায় ভরে গেছে।
স্থানীয়রা জানায়, সেতুটি নির্মাণের পর থেকে দুই পাশে মাটি ফেলা হয়নি। সংযোগ রাস্তা না থাকায় নির্মিত সেতু পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বেহাল সেতু ও রাস্তার অভাবে কবরস্থানে লাশ দাফন করতে আসা মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। তৎকালীন সময়ে মেয়র ও কাউন্সিলরের সঠিক তদারকির অভাবে নির্মিত সেতুর কোন সুফল আসছে না এখানো।
স্থানীয় কাউন্সিলর মো. হারিছ খান জানান, সংযোগ রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত এ সেতু মানুষের কোন কাজে আসছেনা।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মো. আরিফ উল্লাহ সরকার জানান, গেলো পৌরসভা নির্বাচনের প্রচারের সময় নির্মিত সেতুটি দেখে আমি অবাক হয়েছি। সংযোগ রাস্তা না থাকার ফলে সেতুতে উঠা নামা মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে এর সমাধান করবো।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আওরঙ্গ জেব বলেন, সরকারের এতো টাকা ব্যায়ে সেতু নির্মাণ হয়েছে অথচ মানুষ এর সুফল পাবে না, এটা তো হবে না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে ব্রীজের ঠিকাদার আবদুল মান্নান বেপারি বলেন, সিডিউল অনুযায়ী এক বার মাটি ফেলার নিয়ম থাকলেও এলাকার স্বার্থে দুই বার মাটি ফেলেছি। কিন্তু বর্ষার সময় মেঘনা নদীর ঢেউয়ে মাটি চলে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২