শাহরাস্তিতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৩ | ১১:০৮
Link Copied Successfully!

শাহারাস্তিতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ বলছে হত্যা, কেউ বলছে আত্মহত্যা। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্টে বুঝা যাবে মৃত্যুর আসল রহস্য।

বুধবার দুপুরে শাহারাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের রায়শ্রী উত্তর দুর্গাপূর শ্রীপুরে স্বামীর গৃহে গৃহবধূ রুবি আক্তার(২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার থেকে জানানো হয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করে।

একই উপজেলার চিতোশী পশ্চিম ইউনিয়নের পাতৈর কলওয়ালা বাড়ীর প্রবাসী আক্তার হোসেনের মেয়ে রুবি আক্তারের সাথে আল শাহরিয়ার রোকনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর বাড়িতে খুঁটিনাটি বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা কাটাকাটি হতো। এসব ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করা হয়।

বিজ্ঞাপন

মৃত রুবি আক্তারের বোন জানান, তার বোনের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করে আসছে। তাকে হত্যা করে ফাঁসির নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন বোন। এমন হত্যাকান্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার চান তিনি।

এদিকে স্থানীয়রা বলেন, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা বলেন আত্মহত্যার কোন সিমটম দেখা যায় নি। এটার সঠিক একটা বিচার দাবী করেন। অন্যদিকে ওই গৃহবধূর শশুর জানান, আগে পরে ঝামেলা হলেও বৈঠক হওয়ার পর খুব ভালো চলছিলো। কিন্তু কি জন্য এই ভাবে আত্মহত্যা করেছে তা জানা নাই। একই কথা তার শাশুড়ীরও।

এবং ওই গৃহবধূর ঝা বলেন তার শাশুড়ীর চিৎকার শুনে ছুটে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে ওড়না কেটে নিচে নামিয়ে আনা হয়। শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না হত্যা নাকি আত্মহত্যা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ